আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসা করি সকলে ভালো আছেন। Teckyhub এর এটাই প্রথম post আসা করতেছি সকলে মনোযোগ দিয়ে পড়ে নিজেদের ফোন slow সমস্যার সমাধান করতে পারবেন।

অনেক সময় দেখা যায় নতুন android ফোন কিনে ব্যাবহার করার কয়েক মাস পরেই ফোন এ অনেক রকমের সমস্যা দেখা যায়। তার ভিতরে সবচেয়ে বড় সমস্যা টা হচ্ছে ফোন slow হয়ে যাওয়া। ফোন slow হওয়ার কারণে অনেক সময় দেখা যায়, ফোনের অনেক app hang করে। ফোন দিয়ে ঠিক মত কাজ করা সম্ভব হয়না। তাছাড়া আরও অনেক সমস্যা দেখা যায়।
ফোনের এই slow সমস্যার কারণে দেখা যায় ফোনের battery backup ও অনেক কমে যায়। ফোনের battery তেও effect দেখা যায় এই ফোনের slow problem তার কারণে।
কেন Android Phone Slow হয়ে যায়?

আজকে আমরা জানবো কেন এই ফোনের slow সমস্যা টা হয়ে থাকে। এই ফোনের slow সমস্যা হওয়ার অন্যতম কারণ হচ্ছে অতিরিক্ত অপ্রয়োজনীয় apps install করে রাখা। আমরা অনেক সময় দেখা যায়, অনেক অপ্রয়োজনীয় app ইন্সটল করে রাখি ফোনে, যেসব app আমরা ব্যাবহার ও করিনা আবার unistall ও করিনা। এসব app কিন্তু ফোনের storage, cache এছাড়া ram থেকে জায়গা ও নিয়ে থাকে। যার কারণে ফোনের storage এ সমস্যা দেখা যায়। যার কারণে সাধারণ এর তুলনায় অতিরিক্ত phone slow কাজ করে থাকে। এছাড়া background এ অতিরিক্ত app চালানো অন্যতম আরেক টা সমস্যা যা ফোন কে slow করে ফেলে। Storage প্রায় full হয়ে যাওয়া, অনেক সময় দেখা যায় আপনার ফোনের storage 64 gb, এখন প্রায় 63 gb আপনি ব্যাবহার এ করে ফেলছেন। এখন বাকি আছে মাত্র 1 gb তাহলে এই মুহূর্তে আপনার ফোন কি slow হয়ে যাওয়া স্বাভাবিক নয়? অবশ্যই আপনার ফোন কে slow করে ফেলবে। আরেক টা ফোন slow হওয়ার কারণ অতিরিক্ত cache data জমা হওয়া। cache data মূলত একটা temporary data যেগুলো আপনার browser বা app তাড়াতাড়ি কাজ করার জন্য save করে রাখে। যেন পরের বার app বা browser ব্যাবহার করলে কিছু download ছাড়াই আগের download করা image/file ব্যাবহার করে আপনার app বা browser এর কার্যক্রম কে তাড়াতাড়ি করতে পারে। ফোন slow হওয়ার আরেকটা কারণ হচ্ছে আপনার ফোনের software update না করা। সাধারণত কিছুদিন বা কিছু মাস পড় পড়ই ফোনের software update করার জন্য ফোনের about section এ message আছে। সেখান থেকে যদি প্রতিনিয়ত ফোন কে update না করা হয় তাহলে এই সমস্যা টা হয়ে থাকে। আপনার ফোন কে অবশ্যই সবসময় update রাখা উচিত, শুধু মাত্র ফোন slow হওয়া নয় ফোন কে সুরক্ষিত রাখার জন্যও।
Android Phone Fast করার উপায় কি?
আমরা ইতিমধ্যে জেনেসি ক্যানও আমাদের ফোন slow হয়ে থাকে। এখন চলুন জেনে নেই কিভাবে আমাদের ফোন কে fast রাখা যায়।
১। আপনার ফোনের unused apps গুলো কে delete করে দিন

আপনার ফোন কে fast রাখতে হলে অবশ্যই আপনার ফোনের unused app গুলোকে delete করতে হবে। আপনার ফোনের unused app গুলো অনেক পরিমাণে যায়গা খেয়ে থাকে যার কারণে আপনার ফোনের storage এর উপর effect পরে থাকে, যা আপনার ফোন কে slow করে দেয়। প্রথমে আপনার ফোনের settings option এ যান। তারপর সেখান থেকে apps section এ যান। তারপর সেখান থেকে আপনার অপ্রয়োজনীয় app গুলো select করে unistall করে দিন। এতে আপনার ফোন অনেক fast হয়ে যাবে আগের তুলনায়।
২। আপনার ফোনের app এর cache data clear রাখার চেষ্টা করুন

বর্তমানের বেশির ভাগ ফোনের apps গুলো অনেক পরিমাণে cache data জমা করে থাকে, যা ফোন কে slow করে দেয়ার অন্যতম একটা মাধ্যম। app cache data যা জমা রাখে তা delete করার চেষ্টা করবেন যদি আপনার ফোন কে fast রাখতে চান। app cache data delete করার জন্য আপনার ফোনের settings এ যান সেখান থেকে apps section এ যান তারপর সেখানে আপনি আপনার ফোন থাকা সবগুলা apps দেখতে পারবেন। এখন এখান থেকে app একটা একটা করে select করে cache data গুলো delete করে দিন। cache data delete করলে আপনার ফোনের storage এ অনেক জায়গা free করবে যার কারণে আপনার ফোনের আগের চেয়ে অনেক fast কাজ করবে।
৩। আপনার ফোনের storage কিছুটা ফাকা রাখার চেষ্টা করুন

আমরা অনেক অপ্রয়োজনীয় videos বা photos ফোন রেখে থাকি যা আমাদের ফোনের storage কে ভর্তি করে ফেলে। আবার দেখা যায় অনেক duplicate photos ও আমাদের ফোন থাকে। আপনার ফোনের storage যদি প্রায় full হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার ফোন hang হয়ে যাওয়া স্বাভাবিক একটা বিষয়। আপনার ফোনের storage এর দিকে খেয়াল রাখুন এবং অবশ্যই storage কিছুটা ফাকা রাখার চেষ্টা করুন যেন আপনার ফোন hang বা slow হওয়া থেকে রক্ষা পায়।
৪। background এ চলা অপ্রয়োজনীয় app running রাখা থেকে বিরত থাকুন

আমাদের অনেক সময় দেখা যায় একের পড় এক app open করে রাখি কিন্তু close করতে ভুলে যাই। যা আমাদের ফোনের background এ চলতে থাকে। যখন কোন app আমাদের ফোনের background এ চলতে থাকে, তখন তা আমাদের ফোনের ram কে ব্যাবহার করে থাকে। যার কারণে আমাদের ফোন slow হয়ে যায়। এই কারণে background এ কে সবসময় clear রাখার চেষ্টা করবেন যেন অপ্রয়োজনীয় app আপনার ফোনের ram ব্যাবহার করে আপনার ফোন কে slow না করতে পারে।
৫। আপনার ফোন কে Restart করুন

সপ্তাহে কম পক্ষে একবার আপনার ফোন কে restart করবেন। যা আপনার ফোনের performance অনেক বাড়িয়ে দিবে। আমরা পুরো সপ্তাহে যে ফোন ব্যাবহার করে থাকি, এই সময় দেখা যায় অনেক অপ্রয়োজনীয় storage আমাদের ফোনের জায়গা নিয়ে থাকে ফেলে অন্যদিকে দেখা অনেক app running থাকে আমাদের চোখের আড়ালেই। যখন আমরা ১ সপ্তাহ পড় পড় একবার ফোন কে restart দিব তখন আমাদের ফোনের performance অবশ্যই আগের চেয়ে বেড়ে যাওয়ার কথা। সুতরাং এটা অবশ্যই মাথায় রাখবেন।
৬। ফোনের software কে update রাখুন

আমাদের ফোন দেখা যায় কয়েকদিন বা কয়েক মাস পড় পড়ই update আসে। এসব update এ ফোনের অনেক bug fix থেকে শুরু করে অনেক রকমের security issues এর update থেকে থাকে। যখন আমরা নিয়মিত ফোন কে update রাখার চেষ্টা করব, তখন আমাদের ফোন hang বা lag হওয়ার chance অনেক কমে যাবে। আপনার ফোনের Settings option থেকে About section এ গেলে সেখানে update নামে option পাবেন। সেখান থেকে আপনার ফোন সহজেই update করতে পারবেন।
৭। আপনার ফোনের Animation speed কমান

যখন আমরা ফোন ব্যাবহার করে থাকি তখন আমরা যেকোনো apps এ প্রবেশ করলে বা অ্যাপ থেকে বের হলে আমাদের সামনে একটা animation show করে। এই animation টা stock rom এ থেকে থাকে সুতরাং এটা delete করার কোন option নেই। তবে আমরা এই animation এর speed কে কমাতে পারবো, যার কারণে আমাদের ফোনের speed অনেক গুনে বেড়ে যাবে। এটা কমানোর জন্য আমরা ফোনের Settings option থেকে Developers option এ যাবো, সেখান থেকে Animation Scale option টাকে .5x বা একদম off করে দিব।
৮। আপনার ফোনের জন্য Lite version app ব্যাবহার করুন

বর্তমানে দেখা যাচ্ছে বেশির ভাগ app এরই lite version বের হয়ে থাকে। যাদের ফোনের ram কম তারা যেন ব্যাবহার করতে পারে, এই কারণে lite version app বের হয়ে থাকে। আপনারা regular version app ব্যাবহার করার বদলে lite version app ব্যাবহার করবেন, যার কারণে আপনার ফোনের ram কম use করবে এবং যা আপনার ফোন কে অনেক টাই fast রাখতে সহযোগিতা করবে। এটা সবচেয়ে best উপায় আপনার ফোন কে slow থেকে রক্ষা করার।
৯। আপনার ফোনের Virus বা Malware চেক করুন

আপনার ফোন যেকোনো app ব্যাবহার করলে সবসময় play store থেকে download করবেন এবং অবশ্যই google play protect use করে আপনার ফোন app install করবেন। যা আপনাকে অনেক রকম অপ্রত্যাশিত সমস্যা থেকে রক্ষা করবে, এছাড়া আপনার ফোন কে নিরাপদ রাখবে সবসময়। সাথে আপনার ফোন fast ত রাখবেই।
১০। আপনার ফোন কে Factory Reset করা
এতক্ষণ যেসব উপায় বললাম এসব উপায় যদি কাজ না করে তাহলে last একটা উপায় হচ্ছে আপনার ফোন কে factory reset দিতে হবে। তবে factory reset দিলে আপনার ফোনের data সব erase হয়ে যাবে সুতরাং আপনার data backup নিয়েই তারপর factory reset দিবেন। তা নাহলে আপনার সমস্থ ডাটা delete হয়ে যাবে। অবশ্যই সাবধানের সাথে কাজ করবেন factory reset করার সময়।
আপনার ফোনের ২০-৩০% জায়গা ফাকা রাখবেন সবসময়। সবসময় ফোনের storage এর দিকে খেয়াল রাখবেন। সবসময় চেষ্টা করবেন যেন আপনার ফোনের উপড়ে তেমন বড় কোন চাপ না পরে।আর সবসময় চেষ্টা করবেন Play store থেকে app ডাউনলোড করে ব্যাবহার করার। অন্যান্য যায়গা থেকে কোন app download করে ব্যাবহার করলে অবশ্যই trusted source থেকে ডাউনলোড করে ব্যাবহার করবেন। যতদুর সম্ভব হয় অন্য source থেকে ডাউনলোড করে app ব্যাবহার না করাই ভালো। আর আপনার ফোনের apps এর cache সবসময় clean রাখার চেষ্টা করবেন। আপনি যদি ভালভাবে উপড়ের tips গুলো follow করে, তাহলে দেখা যাবে অনেক বছর ফোন ব্যাবহার করেও আপনার ফোন কে fast রাখতে পারবেন। আসা করি বিষয় টা বুঝতে পারছেন। তারপরেও আপনাদের কথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ।

Leave a Reply