আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসা করি সকলে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আমিও ভালো আছি। আজকে আবারো আপনাদের সামনে নতুন একটা topic নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সাথে আলোচনা করব 2-Factor Authentication কি, কিভাবে কাজ করে, কেন এটা আপনার জন্য প্রয়োজন?

বর্তমানে আমাদের সবার প্রায় গুরুত্বপূর্ণ কাজ অনলাইন এ হয়ে থাকে। যেমন: Facebook, Gmail, Bank account, Paypal ইত্যাদি। শুধু যদি password ব্যাবহার করি তাহলে সহজেই hacker রা সহজেই আমাদের account hack করতে পারবে। আর এই কারণেই 2-factor authtication system যেটা ব্যাবহার করলে hacker রা আপনার password hack করলেও আপনার অ্যাকাউন্ট এর access সহজে পাবেনা। কারণ 2-factor authentication system এ প্রতিবার একটা করে নতুন কোড এসে থাকে, এই code ব্যাবহার না করা পর্যন্ত আপনার অ্যাকাউন্ট hacker রা access করতে পারবেনা। এই কারণে 2-Factor Authentication এর এত জনপ্রিয়তা।
2-Factor Authentication এর কাজ কি?

2-Factor Authentication এমন একটা system যেখানে ২ টা verification পার করে তারপর login করা সম্ভব হয়। সাধারণ ভাবে Password দিয়ে login করা যায় কিন্তু 2-Factor Authentication যদি account এ সেট করা হয়। তারপর আগে password ব্যাবহার করতে হয় তারপর 2-Factor Authentication টা complete করতেই হবে। তারপর account login হবে তাছাড়া account login হবেনা। অর্থাৎ আপনার password জানলেও আপনার account এ কেউ access করতে পারবেনা যতক্ষণ পর্যন্ত 2-Factor Authentication complete না করবে। যাকে বলে high secure.
2-Factor Authentication কিভাবে কাজ করে?

ধরেন facebook.com এ login করবেন এখন (turi@gmail.com) এটা আপনার gmail এবং (turigoke) এটা হল আপনার password, এখন যদি 2-FA Authentication চালু করা না থাকে তাহলে শুধু email আর password দিয়ে submit করলেই login হয়ে যাবে। আর যদি 2-FA চালু করা থাকে তাহলে আগে email আর password দিয়ে enter করার পর আপনার কাছে একটা 2-FA code চাইবে যা আপনার ফোনে/desktop এ পাবেন। এখন এই code ব্যাবহার করে তারপর আপনাকে login করতে হবে, তাছাড়া login করতে পারবেন না। আসা করি বুঝতে পারছেন 2-Factor Authentication কিভাবে কাজ করে।
Password + OTP = Secure Login – এটার কারণেই মূলত 2-Factor Authentication এর ব্যাবহার এতও বেশি হয়ে থাকে।
2-Factor Authentication কত প্রকার হয়ে থাকে?

SMS OTP- এই sms otp system যদি চালু করেন তাহলে আপনার ফোনের সিমে কোড যাবে সেই code ব্যাবহার করে আপনি login করতে পারবেন।
EMAIL VERIFICATION- এই system যদি চালু করে সেক্ষেত্রে আপনার email এ কোড যাবে এবং email থেকে code টা নিয়ে তবেই আপনার অ্যাকাউন্ট এ লগইন করতে পারবেন।
AUTHENTICATOR APP– অনেক service provider আছে যারা এই সুবিধা দিয়ে থাকে। যেমন: Google Authenticator, Microsoft Authenticator এছাড়া অনেক third party service provider আছে যারা এই authenticator service দিয়ে থাকে। এই ক্ষেত্রে যাদের service আপনি ব্যাবহার করবেন তাদের কাছ থেকে আপনার code পাবেন।
HARDWARE SECURITY KEY- এই সিস্টেম টা মূলত hardware based কাজ করে থাকে। YobiKey এই সুবিধা টা দিয়ে থাকে।
কেন 2-Factor Authenticator ব্যাবহার করবেন?

আপনি যদি 2-Factor Authentication ব্যাবহার করেন তাহলে আপনার password চুরি হলেও কেউ login করতে পারবেনা। যার কারণে আপনার account এ extra একটা security থাকবে। 2 ধাপের verification থাকায় আপনার account এর নিরাপত্তা বাড়ে। Sensitive আপনার যেসব অ্যাকাউন্ট আছে এসব account এর নিরাপত্তা বারে। যেমন: bank account, gmail account, facebook account etc. আপনার অ্যাকাউন্ট থাকবে high secure, যার কারণে আপনার অ্যাকাউন্ট কেউ access করতে পারবেনা সহজে। Hacker যদি আপনার password বের করে তবু login করতে পারবেনা, এই 2-factor authentication system এর কারণে।
কোথায় কোথায় 2FA ব্যবহার করা উচিত?

এখন প্রায় সব ওয়েবসাইট এই 2-Factor Authentication system টা আছে। সব ওয়েবসাইট এই আপনি 2-factor authenticator system ব্যাবহার করতে পারবেন। যেমন: facebook, gmail, twitter etc.
2FA এর অসুবিধা কি?

যেখানে সুবিধা থাকে সেখানে অসুবিধাও থাকবে এতাই স্বাভাবিক। 2FA চালু থাকলে আপনার অ্যাকাউন্ট এ লগইন করতে সময় লাগে। এছাড়া আপনার ফোন হারিয়ে গেলে লগইন করতে অনেক সমস্যায় পড়তে হবে। যদি আপনার 2FA backup না নেয়া থাকে তাহলে আপনি ওই অ্যাকাউন্ট এ লগইন করতে অনেক জামেলা পোহাতে হবে।
শুধুমাত্র password ব্যাবহার করে অ্যাকাউন্ট নিরাপদ রাখা কঠিন, তাই বেশির ভাগ platfrom 2FA enable করতে বলে। আর এটা নিজের safety এর জন্য enable করা অনেক জরুরি। তাই আপনার social media, banking এবং অন্যান্য platfrom এ 2FA ব্যাবহার করে আপনার অ্যাকাউন্ট কে সুরক্ষিত রাখবেন অবশ্যই। আজকের পোস্ট এই পর্যন্তই। আসা করি সবাই বুঝতে পারছেন তারপরেও আপনাদের কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্স এ জানিয়ে দিবেন। ধন্যবাদ।

Leave a Reply